মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
মেহেরপুরের সদর উপজেলার আদর্শ রাজাপুর গ্রামে ‘যক্ষা রোগের লক্ষণ ও তার প্রতিরোধের উপায়’ নিয়ে উঠান বৈঠক করেছে আশা এনজি’ও মেহেরপুর বারিবাকা ব্রাঞ্চ। বৈঠকে গ্রামের অভি মহিলা সমিতির সকল সদস্যে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলার বারিবাকা ব্রাঞ্চের উদ্যোগে আদর্শ রাজাপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয় মেহেরপুর সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আহসান হাবিব। আলোচনায় নেয়, ব্রাঞ্চ ম্যানেজার নারায়ন মিত্র, ব্রাঞ্চ ম্যানেজার জামির“ল ইসলাম, লোন অফিসার মোঃ মফিজুর রহমান। বক্তাগণ যক্ষা রোগের কারন, লক্ষণ ও তার প্রতিরোধের উপায় নিয়ে সদস্যদের সামনে বিস্তরিত আলোচনা করেন।
এছাড়াও আজ মেহেরপুর জেলার ১৯টি শাখার ১’শ ১৫ জন কর্মীর মাধ্যমে দলভিক্তিক প্রক্রিয়ায় ৬ হাজার ৪’শ জন সদস্যেকে ‘যক্ষা রোগের লক্ষণ ও তার প্রতিরোধের উপায়’ সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে।
ব্রাঞ্চ ম্যানেজার নারায়ন মিত্র মেহেরপুর নিউজকে বলেন,আশা এনজিও দারিদ্র ও সুবিধা বঞ্চিত সদস্যদের ঋণপ্রদানের পাশাপাশি গ্রামের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ব্যাপারে কাজ শুরু করেছে।