মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুর-মুজিবনগর সড়কের রামনগর নামকস্থানে চলন্ত ট্রাকের ধাক্কায় মারাত্নক আহত বাইসাইকেল চালক ইউনুচ(৬৫) অবশেষে মারা গেলেন । আহত সাইকেল চালক ইউনুচ(৬৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালন শাহ সেতুর কাছিকাছি স্থানে তিনি মারা যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত সাইকেল চালক ইউনুচের অবস্থা আশংকাজনক। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্ভি করার পর অবস্থার অবনিত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আজ ২৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের হিরিং সর্দারের ছেলে ইউনুচ সাইকেলযোগে বাড়ি থেকে কেদারগঞ্জ বাজারের দিকে আসছিল। সাইকেল আরোহী ইউনুচ হাজী নজরুল ইসলামের বাড়ির সমানের পিচ ঢালা রাস্তায় উঠার সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় সে ছিটকে সড়কে পাশে পড়ে । রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় । আজ দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী নেযার পথে সে মারা যায়।