মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবদি যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ এবং বদলি জনিত কারণে অন্যত্র চলে গেছেন তাদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এরশাদ আলী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ফরিদা পারভিন, অরুন কুমার সাহা এবং নিলুফার ইয়াসমিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আরশেদ আলী সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ, রওশনারা খাতুন, এরশাদ আলী, অরুণ কুমার সাহা, মিল্টন হোসেন, ছাত্রী আয়েশা সিদ্দিকা মেঘা প্রমূখ। পরে বদলি ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।