মেহেরপুর নিউজ, ২৯ মে :
মেহেরপুর ইনার হুইলের সেক্রেটারি নিলুফার ইয়াসমিন রুপা সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় হাজী মোহাম্মদ মহাসিন সম্মাননায় ভুষিত হয়েছেন। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে রুপাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার সকালে ঢাকার একটি হোটেলে ভাষা সৈনিক রেজাউল হক তাকে তাকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। ইনার হুইলের সেক্রেটারি নিলুফার ইয়াসমিন রুপা দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী প্রদান করা সহ দুস্থ্যদের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। সম্প্রতি রুপা ভারতের পশ্চিমবঙ্গের একটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা লাভ করে।