মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ ফকির মহাম্মদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ফকির মহাম্মদ একই গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে। আজ বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে,আজ বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালায়।এ সময় হাবিবুল্লাহ’র ছেলে ফকির মহাম্মদকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।