মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে পরকীয়া প্রেমের কারণে শফিকুল ইসলাম(৩৫) নামের এক কৃষক আত্নহত্যা করেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অপমৃতু্ মামলা হয়েছে। যার মামলা নং:২৭,তারিখ:২৩-১১-১২। মেহেরপুর মর্গে ময়নাতদন্ত শেষে শ্যামপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তবে এটি হত্যা না আত্নহত্যা এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম দাবী করেন,শফিকুল ইসলামকে মোবাইল ফোনে সন্ত্রাসীরা ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা শেষে গাছে ঝুলিয়ে রেখেছে।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান মেহেরপুর নিউজের সিনিয়র রির্পোটার আবু আক্তার কে জানান,এটি হত্যা না আত্নহত্যা সেটা পুরোপুরি নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জানা যায়,বৃহস্পতিবার সন্দ্ধ্যায় গ্রামের আলহামদুর দোকানে বসে চা পান করছিল। এসময় মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পর থেকে রাতভর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে গ্রামের জুলফিকারের আমবাগানে কৃষকরা লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।