মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রাস্তায় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছে শ্যামপুর গ্রামের জামাত আলীর শিশু কন্যা জামিয়ারা(০৭)। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,জামিয়া মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।
জানা যায়,আজ সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের জামাত আলীর মেয়ে জামিয়ারা মামীদের সাথে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগামি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা মারলে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।