মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিট স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার বিকালে শ্যামপুর ক্লাব প্রাঙ্গণে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর সহ ১৭জন এবং গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত ও তাঁর পরিবারবর্গ এবং মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ছহীউদ্দীন ও তার পত্নী ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন হাবিব, আব্দুর রহমান, জিয়ারুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।