মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা মাটিলের মাঠ থেকে রাব্বি হোসেন (১৮) এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে অপহরণকারীরা। অপহৃত কলেজ ছাত্র কৃষ্টিয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে উপজেলার ষোলটাকা গ্রামের মৎস্য চাষী জাহাঙ্গীর হোসেনের ছেলে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে তার বাবার মৎস ঘেড় থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
তবে এখন পর্যন্ত কে কারা তাকে নিয়ে গেছে এ বিষয়ে তার পরিবার বা পুলিশ কিছু জানাতে পারেনি। এখন পর্যন্ত অপহরণকারীরা কোনো ফোন বা মুক্তিপণ ও চায়নি বলে জানান অপহৃতের বাবা জাহগাঙ্গীর হোসেন।
অপহৃতের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, ষোলটাকা মাটিলের মাঠে তার মৎস ঘেড়ে রাব্বি ও তার ফুফা দাউদ হোসেন ফকির ঘেড় পাহারা দিচ্ছিল। আানুমানিক রাত ১ টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী অপহরনকারী তাদের দুজনকে অপহরন করে নিয়ে যেতে চাইলে কৌশলে দাউদ হোসেন তাদের কাছে থেকে পালিয়ে আসলেও রাব্বি কে তারা অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতকে উদ্ধারের অভিযান চলছে।