মেহেরপুর নিউজ:
মেহেরপুরের ভাষা সৈনিক, বাংলাদেশের প্রথম সরকার গঠন অনুষ্ঠানের (মুজিবনগর দিবস, ১৭ এপ্রিল) অনুষ্ঠানের গীতা পাঠকারী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও অবসর প্রাপ্ত শিক্ষক এবং মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্যের মেজ কাকা শ্রী ননী গোপাল ভট্টাচার্যে দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যু বরণ করেন।
আজ শনিবার বিকাল ৫: ১০ মিনিটের সময় মেহেরপুর হোটেল বাজারের শহীদ আরজ সড়কস্থ্য নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার ৩ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন।
সর্বজন শ্রদ্ধেয় শ্রী ননী গোপাল স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর নিউজ পরিবার, অরণি থিয়েটার পরিবার, প্রয়াস সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহাবুবুল হক মন্টু, সুজনের পক্ষ থেকে শামীম জাহাঙ্গার সেন্টু সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।