মেহেরপুর নিউজ, ৩০ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক অনত্র বদলী হওয়ার সদর জেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।