মেহেরপুর নিউজ:
মেহেরপুরের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর-১ আসনের প্রার্থী ফরহাদ হোসেন এমপিকে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন দেওয়া তার পক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও নৌকার প্রার্থী ফরহাদ হোসেন এর বাসভবন এসে র্যালীটি শেষ করা হয়।পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আডভোকেট ইব্রাহিম শাহিন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, এ পি পি মিনা পাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাশ্বত নিপ্পন।