মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মে:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সুবিধপুর গ্রামে এক ছাত্রীকে জোর করে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে কর্ত্যবরত ডাক্তার মেহেরপুর নিউজ কে জানান, শনিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হবে।
পুলিশ জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে সুবিধপুর গ্রামের মৃত এসএসসি পরিক্ষার্থী স্কুল ছাত্রী পাশের পাড়ায় খালুর বাড়ি যাওয়ার সময় সদর উপজেলার শৈালমারি গ্রামের মূলকুত মোল্লার লম্পট ছেলে জুয়েল মেয়েটিকে জোর করে মটরসাইকেলে তুলে মেহেরপুর নিয়ে আসার পথে একটি লিচু বাগানে নিয়ে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রহিমা বাড়ি ফিরে অসুস্থ্য হয়ে পরে ও পরিবারের লোকজন কে এঘটনা জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ধর্ষিতা মেহেরপুর নিউজ কে জানান, মাস দুয়েক আগে জুয়েলের সাথে তার মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এর সূত্র ধরে জুয়েল তাকে জোর করে মটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণ করে।
সদর থানার এসআই আকবর আলী মেহেরপুর নিউজ কে জানান, ধর্ষিতার কথার সাথে মাঝে মাঝে অনেক কিছুর মিল পাওয়া যাচ্ছেনা। তবে তদন্ত করে সবকিছু বলা যাবে। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তনি জানান।