মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের উদ্যোগে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় শিক্ষানীতির গঠন প্রক্রিয়া এবং বাস্তবায়নে নাগরিক ও সুশীল সমাজের অংশ গ্রহনের স্বরূপ’র উপর বৈজ্ঞানিক গবেষনার অংশ হিসেবে মেহেরপুরের সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অংশ নেয়, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এমএ বাশার, সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক নুরুল আহম্মেদ, এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, সহকারি শিক্ষক শ্বাশ্মত নিপ্পন চক্রবর্তী, রিসার্চ অ্যাসিস্টেন্ট রকিবউদ্দিন জুয়েল, তানভির হাসান, নাজমূল ইসলাম, আহাদ হোসেন রমুখ।