মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই:
জামায়াতের ডাকা চতুর্থ দিনের হরতাল শুরু’র আগেই পিকেটিং করেছে মেহেরপুরের জামায়াত-শিবির কর্মীরা। তারা,হরতালের সমর্থনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। রাস্তার ওপর গাছের ডালপালা ও গুড়ি ফেলে আগুণ জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির কর্মীরা।
এসময় মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পরিবহন আটকা পড়ে এবং স্থানীয় যানচলাচল বন্দ্ধ হয়ে পড়ে।
আজ সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে রাস্তা ফাঁকা করে দেয়।
স্থানীয়রা জানায়, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে থেকে দীন দত্ত ব্রীজ পর্যন্ত ২ দুই কিলোমিটার রাস্তা জুড়ে চলে এ অবরোধ।
মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালের সমর্থনে রাস্তায় ব্যারিকেড সৃস্টি করেছিল জামায়াত-শিবির। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে ছত্রভঙ্গ করে রাস্তা যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত।