মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর:
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের আওযামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের নির্বাচনী সমাবেশে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর প্রাইমারী স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
আজ বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভেোকেট মিয়াজান আলী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলেীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক বারিকুল ইসলাম ইসলাম লিজন, খ,ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল প্রমুখ।
এদিকে রাতে মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম পাড়ায় এক সমাবেশের আয়োজন করা হয়। মাহবুবুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর সভাপতি মাহফিজুর রহমান পোলেন, উপজেলা সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ প্রমুখ। এর আগে সদর উপজেলা গোভীপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়।