মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০অক্টোবরঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে সম্পতি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন দু’ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহতরা হলেন,রিজাল (৭০), হুকাজেল (৩৫),শামীম আরা (২৫),নবীছন(৫০) এবং মিয়ার“ল(২৮)। বর্তমানে আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে শামীম আরা’র অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার জন্য প্রস্তুতি চলছে।
হওয়ায় তাকে দায়িত্বরত চিকিৎসক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন, আহত শামীম আরা’র অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রের্ফাড করা হয়েছে। আহত অন্যান্যরা আশংকামুক্ত।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের রিজাল ও তার ছোট ভাই শাফির সাথে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্ষায়ে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ছোট ভাই শাফি তার দলবল নিয়ে বড় ভাই রিজালের বাড়িতে হামলা চালিয়ে রিজালের স্ত্রী ছেলে ও ছেলের বউসহ ৫জন কে পিটিয়ে আহত করে।
পরে গ্রামবাসীরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।