মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে ফুটবল খেলার মাঠ করার লক্ষ্যে গ্রামবাসীদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য সানোয়ার হোসেন, হরিরামপুর বিল কমিটির সাধারণ সম্পাদক সার্থক আলী সেখানে বক্তব্য রাখেন। ফুটবল খেলার মাঠ তৈরীর লক্ষ্যে জমি ক্রয়ের ব্যাপারে সকলে একমত পোষণ করেন।