মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের হোটেল আটলান্টিকে চা এবং কফি খেয়ে বিমান যোগে মেহেরপুর থেকে ঢাকায়- কক্সবাজার ঘোরার সুযোগ পেল তিনজন। শুক্রবার রাতে হোটেল আটলান্টিকে লটারির মাধ্যমে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
২০২০ সালের নভেম্বর মাসের ১ তারিখ থেকে ২০২১ সালের ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত হোটেল আটলান্টিকে ন্যূনতম এক কাপ চা কিংবা কফি যারা খেয়েছিলেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে এ সুযোগ করে দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষ জানান বিজয়ী তিনজন মেহেরপুর থেকে সড়কপথে প্রথমে ঢাকা, ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার।
কক্সবাজারে থ্রী-স্টার হোটেলে দুইদিন এক রাত্রি যাপন শেষে সড়কপথে মেহেরপুরে নেওয়া পর্যন্ত থাকা-খাওয়া সকল খরচ হোটেল কর্তৃপক্ষ বহন করবেন। সন্ধ্যায় মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন উপস্থিত থেকে লটারি কার্যক্রম পরিচালনা করেন এবং বিজয়ী তিনজনের নাম ঘোষণা করেন।
এসময় হোটেলের স্বত্বাধিকার মামুনুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এরপরে হোটেল আটলান্টিকে একই নিয়মে যারা খাওয়া কিংবা চা পান করবেন তাদের মধ্যে সিঙ্গাপুর অথবা ইন্দোনেশিয়া ভ্রমণের সুযোগ করে দেবেন বলে হোটেল কর্তৃপক্ষ জানান।