মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর:
একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফার ৭২ ঘন্টা অবরোধের ২য় দিনের শুরুতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ চলছে। এ সময় অবরোধকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ৯/১০ টি ট্রাকের গড়্লাস ভাংচুর করে অবরোধকারীরা।এসময় অবরোধকারীরা বেশ কিছু ককটেলের বিষ্ফোরন ঘটায়। এছাড়া সকালে গাংনী শহরে গাংনী পৌর বিএনপি’র উদ্যোগে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। তবে অবরোধে শিশুদের অংশগ্রহন করতে দেখা গেছে এবং তারা সকল কাজে সমানভাবে অংশ নিচ্ছে।
আজ রোববার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাটা মোড়,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়,রামনগর, মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা।
বন্দর মোড়:
মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিনের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা হাতে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ করে।পরে সমাবেশে বক্তব্য রাখেন,মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন,ছাত্রদলনেতা সোহেল আহমেদ প্রমুখ। এর আগে অবরোধকারীরা বন্দরের মোড় থেকে চকশ্যামনগর মোড়ে পর্যন্ত রাস্তার উপরে কলার গাছ কেটে রাস্তা অবরোধ করে রাখে।
রাজনগর:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু ,বিএনপি নেতা আব্দুল আলিম,ডা. হাশেম,রাশেদুল ইসলাম,মহাসিন আলী,জয়নাল আবেদীনের নেতৃত্বে সড়কে লাঠি শোটা নিয়ে,আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,শিবির নেতা আব্দুর রহিম,বিএনপি নেতা আরজুল্লাহ বাবলু প্রমুখ। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা।
কায়েম কাটা মোড়:
মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাটা মোড়ে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,বিএনপি নেতা রাইহানুল কবিরের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় অবরোধকারীরা।পর সেখানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,বিএনপি নেতা রাইহানুল কবির,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,পৌর জামায়াতের আমির মাহবুবুল আলম,বুড়িপোতা ই্উনিয়ন জামায়াতের আমির গোলাম রসুল প্রমুখ।
রামনগর
মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরিনগরে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান , সেক্রেটারী খান জাহান আলীর নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
বামন্দি থেকে বাওট:
বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টন ও আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মেহেরপুর-কুষ্টিায়া সড়কের বামন্দি বাজার এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করে।এ সময় রাস্তার পাশে থাকা ৯/১০টি ট্রাকের গ্লাস ভাংচুর করে অবরোধকারীরা।
গাংনী শহর:
গাংনী পৌর বিএনপি’র উদ্যোগে গাংনী শহরে এক ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। গাংনী পৌর বিাএনপি’র যুগ্ন সম্পাদক মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে একটি মিছিল চৌগাছা মোড় থেকে শুরু করে শহর প্রদক্ষিন করে গাংনী বাজারে এসে শেষ হয়। পরে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।




