মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুর সরকারী কলেজের ছাত্র মনিরুল ইসলাম ও নুর ইসলাম সফলভাবে সাইকেল যোগে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমন শেষ করায় তাদের সংবর্ধনা দিয়েছে অরণী থিয়েটার।
আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অরণীর সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক নুরুল আহমেদ,সরকারী কলেজের প্রভাষক মইনুল ইসলাম,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,ওস্তাদ শামিম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ। বক্তব্য রাখেন,সংবর্ধনা গ্রহনকারী মনিরল ও নুর ইসলাম, মাহবুবুল হক মন্টু । অনুষ্ঠানে দু’সাইকেলিষ্টকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।