মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে অপু সাহা(২৭),বাবলু হোসেন (৪০) নামে দুইজনকে আটক করেছে।
আটক আসামি অপু সাহা মেহেরপুর কোটপাড়া অশোক সাহার ছেলে এবং বাবুল হোসেন সদর উপজেলার বাজিতপুর গ্রামের জালাল শেখের ছেলে।সোমবার দিবাগত রাতে মেহেরপুর শহরের পণ্ডের ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এস আই তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম পন্ডের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।