মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর :
মেহেরপুর সদর থানা পুলিশ মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার রাজাপুর-বারাকপুর গ্রাম থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদম ব্যবসায়ি মিয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা যায়,মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের লাল মিয়া ও ইমাদুল নামের ২ ব্যক্তিকে বিদেশে পাঠাবার জন্য বারাকপুর গ্রামের পঞ্জাতলের ছেলে আদম ব্যবসায়ি মিয়ারুল ইসলাম কয়েক লাখ টাকা আদায় করে। পরে তাদের বিদেশে না পাঠিয়ে ঘুরাতে থাকে। এক পর্যায়ে সে টাকা আত্মসাতের পায়তারা করলে লাল মিয়া ও ইমাদুল মেহেরপুর আদালতে পৃথক ২ টি প্রতারনা মামলা করেন।
ওই মামলায় প্রায় ২ বছর আগে মিয়ারুল ইসলামের ৬ বছরের জেল হয়। ঘটনার পর থেকে সে পলাতক থাকে। মঙ্গলবার মেহেরপুর সদর থানার এ এস আই আমিনুল ইসলাম গোপন সংবাদ পেয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে।