মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৯ জুন) নিউজ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের রাস্তার পার্শ্ব থেকে ২কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। অপরদিকে মেহেরপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার ১৭জনকে আটক করেছে। জানাগেছে,আজ শনিবার দিবাগত রাতে মেহেরপুর র্যাব-৬ এর একটি দল গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের রাস্তার পার্শ্ব থেকে ২কেজি গাঁজা উদ্ধার করে। এদিকে জেলার পুলিশ গতকাল মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ১০ জন,সিআর মামলার ৩জন ও নিয়মিত মামলার ৪জনকে আটক করেছে।