মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ মার্চ:
৪ দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার বজলুল রহমানের ছেলে বদরুদ্দোজা নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দোজার মৃত্যু হয়।
জানা গেছে,গত ৪ দিন আগে সন্ধ্যা রাতে বদরুদ্দোজা বিদ্যুৎ না থাকায় একটি মোমবাতি নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে গ্যাস সিলিন্ডার লিক থাকায় পুরো ঘর গ্যাসে পরিনত হয়ে মোমবাতির আগুনের সাহায়্যে ঘে আগুন ধরে যায়। এ সময় বদরুদ্দোজাও অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করে। অবশেষে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে সে মারা যায়।