মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি অর্জন অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আলম সিদ্দিক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, এলজিএসপি জেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ সরোয়ার হোসেন, পরিষদ আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, ধানখোলা ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক পরিচালক মোহাম্মদ আবু জাফর, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন