মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জলাই:
মেহেরপুর শহরের কায়েমকাটার মোড় এলাকা থেকে অজ্ঞাত এক জনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।ময়না তদন্তের জন্য মরাদেহ মেহেরপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে আজ শনিবার ভোর রাতের দিকে ওই যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দীন জানান, নিহত ওই ব্যাক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তার মাথা থেতলানো রয়েছে। নিহত কোন পরিচয় পাওয়া যায়নি। সকালের দিকে কোন যানবাহনের নিচে চাপা পড়ে সে নিহত হতে পারে।