মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার কাকুলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার সেন, নাহিদা ইসলাম প্রমুখ।