মেহেরপুর নিউজ, ২০ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিনব কায়দায় সোনার অলংকার চুরি করে পালিয়েছে এক প্রলাতক।
শুক্রবার সন্ধ্যার দিকে গোভীপুর গ্রামে নাজাত আলীর বাড়িতে এঘটনা ঘটে। জানাগেছে ঘটনার সময় এক প্রতারক নাজাত আলীর বাড়ি প্রবেশ করে নাজাতের ছেলে বন্ধুর পরিচয় দিয়ে আলাপচারিতা শুরু করে। এক পর্যায়ে নাজাতের স্ত্রী নাস্তা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে।
সুযোগ বুঝে ঘরে আলমারী থেকে সোনার আলংকার নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।