মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:
“অকল্যাণ এবং অনিয়মের বিরুদ্ধে শিল্পের শাণিত উদ্যোগ” এই শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮ তম বর্ষপূর্তি পালন করছে মেহেরপুর অরণি থিয়েটার। দু’দিন ব্যাপী বর্নাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে র্যালী,জন্মদিনের কেক কাটা,নাটক এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অরণি থিয়েটারের উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে একটি র্যালী কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে থিয়েটার চত্বরে এসে শেষ হয়।
অরণির সভাপতি নিশান সাবের জানান, সন্ধ্যায় অরণি’র কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হবে এবং শুক্রবার সন্ধ্যায় শহীদ সামসুজ্জোহা পার্কে অরণির সদস্যদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক স্বপ্নঘুড়ি মঞ্চায়িত হবে।