মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগস্ট:
মেহেরপুরে ৩০টি গ্রামের ১(এক) হাজার অসহায় দুস্থ গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষক কর্মচারি ঐক্যজোট ও আমরা বাংলাদেশী নামের দু’টি সংগঠন।
আজ বুধবার সকালে সদর উপজেলার ইছাখালী প্রাইমারি স্কুল মাঠে শিক্ষক কর্মচারি ঐক্যজোট ও আমরা বাংলাদেশীর উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও আমরা বাংলাদেশী মহাসচিব মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক ইসরাইল হোসেন, সদস্য শফিকুল ইসলাম,আবুল কাশেম ,সরব হোসেন, টিটু, মেহেদী হাছান প্রমুখ।