মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:
অ্যাড. মোস্তফা কামালের মৃত্যুতে সোমবার মেহেরপুর জেলা জজ আদালতের উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিন জেলা ও দায়রা জজ এ টি এম মেজবা-উদ-দৌলার সভাপতিত্বে জেলা জজ আদালতে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আব্দুল জব্বার, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. খন্দকার একরামূল হক হীরা, অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রমুখ। পরে সেখানে অ্যাড. মোস্তফা কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুরের আইনজীবীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শনিবার রাতে অ্যাড. মোস্তফা কামাল ইন্তেকাল করেন।