মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসেনর উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসেকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম,সিভিল সার্জন ডা.আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।