মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, গাংনী পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ।