মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষে জেলার তিনটি উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও কোম্পানি কমান্ডারদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জেলা অফিস কার্যাল চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করেন জেলা আনসার ও ভিডিপি এর জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম।
বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন। এসময় মুজিবনগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, গাংনী উপজেলা প্রশিক্ষিকা উর্মিলা বিশ্বাস, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসি বানুসহ সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার ৩টি উপজেলার ৮ জন ভিডিপি দলনেতা- ৬জন দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।