মেহেরপুর নিউজ, ০৪ মে:
৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনী কাজে জেলার বাইরে পুুলিশ পাঠাানোর জন্য বাস রিকুইজিশন করার প্রতিবাদে মেহেরপুরে আন্ত:জেলায় অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাস ও মিনিবাস মালিক সমিতি। বুধবার সকাল ৮টার দিকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিক সমিতির নেতারা।
মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাইরে পুলিশ পাঠানোর জন্য কয়েকটি বাস রিকুইজিশন করে জেলা পুলিশ। সে সময় বাসের চালক, হেলপারদের খাবার ও ভাতা না দেওয়ায় এবার নির্বাচনে বাস না দেয়ার কথা পুলিশকে জানানো হয় মালিক সমিতির পক্ষ থেকে। এ ঘটনায় পুলিশ ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের সামনে যাত্রীবাহি ৩টি বাস রিকুইজশন করে। এর প্রতিবাদের মালিক সমিতির সদস্যদের সাথে কথা বলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, রিকুইজশন বাসের শ্রমিকদের ভাতা ও খাবার না দিয়ে আবারো রিকুইজিশন করায় মালিক সমিতির সদস্যদের সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, গত নির্বাচনের সমস্য মিটে গেছে। এবার তাদের রিকুইজিশন করা বাসের শ্রমিকদের ভাতা ও খাবার দেয়া কথা বলা হয়েছিল। সেমত্ইে সকালে ৩টি বাস রিকুইজিশন করা হয়। পরে খবর পায় এর প্রতিবাদের মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডেকেছে। আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচলের ব্যবস্থা করবো বলে তিনি জানান।
এদিকে হঠাৎ করে জেলা জুড়ে পরিবহন ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে মহসড়কেই বিভিন্ন শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানে করে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে।