মেহেরপুরের শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান, টিটিসির অধ্যক্ষের শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমূখ।
পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা অন্যদের মধ্যে জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি আশরাফুল ইসলাম,সহকারী কমিশনার মাহমুদুল হাসান, নিরুপমা রায়, টিটিসির অধ্যক্ষের শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।