মেহেরপুর নিউজ:
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেমেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক। এদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মকবুলার রহমান, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।