মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ:
“নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার” এই শ্লোগানে র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
আজ শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক সমাবেশের আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ।স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার।
সমাবেশ শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবশন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আশরাফ মাহমুদসহ স্থানীয় শিল্পীরা।