মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন:
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রোববার মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্দেগে মানব বন্ধন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন জেলা প্রসাশক বেনজামিন হেমব্রোম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল হান্নান, লুৎফর রহমান, এনডিসি মোঃ আসলাম, সেভ দা চিলড্রেনের প্রতিনিধি আব্দুর রাশেদ, জেলা তথ্য অফিসার মোল্রা আহমেদ কুতুবু-দ্বীন প্রমুখ। পরে সেখানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোদী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । এনডিসি মোঃ আসলামের নেতৃত্বে মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করে ।