মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল:
মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় আপন ক্লাবের ১ম বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সন্ধা সাড়ে সাতটার দিকে আপন ক্লাব প্রাঙ্গণে আপন ক্লাবের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক খসরু রহমান।
আপন ক্লাবের প্রথম বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা শেষে জাঁকজমক পূর্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন বহিরাগত ও স্থানিয় শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিন দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।