মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আবহাওয়ার বিচিত্র আচরণ পরিলক্ষিত হচ্ছে, দিনে প্রচন্ড রোদ-গরম। রাতে ঠান্ডা এবং ভোরে ঘন কুয়াশা পড়ার কারণে মানুষজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঋতু অনুযায়ী বসন্ত শুরু হয়েছে প্রায় দুই সপ্তা আগে।
স্বাভাবিক কারণে শীত ও বিদায় নিয়েছে। ফাল্গুন মাস, অর্থাৎ চলছে বসন্তকাল। বসন্তকালে মৃদু বাতাস বইবে, হালকা ঠান্ডা অনুভূত হবে সেটিয় প্রকৃতির নিয়ম। কিন্তু বর্তমানে মেহেরপুরে বিচিত্র আবহাওয়া বিরাজ করছে। ভোর থেকে শুরু করে সকাল নয় দশটা পর্যন্ত প্রচন্ড ঘন কুয়াশা পড়ছে।
দিনের অধিকাংশ সময় জুড়ে প্রচণ্ড রোদ। সঙ্গে গরম এবং রাতে ঠান্ডা পড়ছে। বিচিত্র এই আবহাওয়ার কারণে মেহেরপুরের শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশা পড়া অব্যাহত থাকলে আমের মুকুলেরও ক্ষতি হবে বলে অনেকে মত পোষণ করেছে