মেহেরপুর নিউজ, ২ এপ্রিল :
চৈত্র মাসের শেষ বিকালে মেহেরপুরে স্মরনকালের সবচেয়ে বেশী শিলাবৃষ্টি হয়েছে ।
মঙ্গলবার বিকালে হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ার আগেই শিল পড়া শুরু হয়ে যায়। এ সময় বৃষ্টিপাত কম হলেও প্রচন্ড শিলা পড়ে, মেহেরপুর শহরের প্রধান সড়ক সহ অনেক স্থানে শিলা জমাট বেধে পড়ে থাকতে দেখা গেছে।
শিলাবৃষ্টিতে পাকা গম , আম সহ উঠতি ফসলের ব্যপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আনেকে মনে করেছে।