মেহেরপুর নিউজ,১৪ সেপ্টেম্বর:
মেহেরপুরে আরিফ উপর হামলা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন আরিফের বাবা বাবু শেখ।
সোমবার দুপুরে বাবু শেখ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি জমা দেন। পুলিশ সুপার তাৎক্ষনিক সদর থানার ওসিকে আসামী গ্রেফতারের নির্দেশ দেন। উল্লেখ্য,২৩ আগষ্ট মেহেরপুর বড়বাজারে কেরাম বোর্ড খেলার সময় আসামীরা আরিফের উপর হামলা চালায়। সেই থেকে আরিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।