মেহেরপুর নিউজ :
করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুরে আরো ৬ হাজার ভায়াল ৩০ হাজার ডোজ টিকা এসেছে।
শুক্রবার সকালের দিকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় টিকাগুলো মেহেরপুরে পৌঁছায়। সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন টিকা গ্রহণ করেন। এসময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন, টিএসআই সুলতান আহমেদ, ইপিআই সুপার আব্দুস সালামসহ সিভিল সার্জন অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।