মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারি:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডে আলসানী পরিবহনে তল্লাশী চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেপুর সদর থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আলসানী পরিবহনে তল্লাশী চালিয়ে গাড়ির বাংকার থেকে বস্তা ভর্তি ১১০ বেতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভন হয়নি বলে জানা গেছে।
