মেহেরপুর নিউজঃ
মেহেরপুর আল-হেরা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে। শনিবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ পাগড়ি পরানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুব উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন ও সোহেল রানা ডলার। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মতিয়ার রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুস্তাকিম বিল্লাহ, মাহবুবা আক্তার, সুমাইয়া পারভীন, হাসান মাহমুদ রিপন, আয়েশা খন্দকার, জান্নাতুল বাকিয়া প্রমুখ।
পরে আল-হেরা আইডিয়াল মাদ্রাসা থেকে কুরআন হিফজ সম্পন্নকারী হাফিজুর রহমান ও মুস্তাকিম বিল্লাহকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।