মেহেরপুর নিউজ:
মেহপরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজু মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। আশুরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার আবু রায়হান। জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান।