মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, সদর থানার ওসি সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ।
সভায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সদর উপজেলার পূজা মন্দির গুলোতে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের লক্ষ মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পদের সাথে আলোচনা করা হয়।