মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা বিআরডিবি উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলা বিআরডিবি অফিস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন।মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।